সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, সাত পর্যটক আহত

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে পর্যটক নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাঁদের গাড়ি (পুরোনো জিপ) উল্টে গেছে। এতে সাত পর্যটক আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে সাজেকের হাউজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা। তাঁরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও মোছা. আশা (১৩)। বাঘাইছড়ির বাঘাইহাট স্টেশনের লাইনম্যান

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, সাত পর্যটক আহত