বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা করে বাড়তে যাচ্ছে। এই বিষয়ে একমত হয়েছে সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে নতুন বাসভাড়া নির্ধারণ নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের এই কথা জানান। জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
বাসভাড়া বাড়াতে একমত সরকার ও মালিকপক্ষ