১৫ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দীর্ঘ ১৫ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) রবিউল ইসলাম। এর আগে গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম দুর্ভোগে পড়ে। ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, নৌরুটটিতে দুটি

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
১৫ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক