বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারনিখোঁজের দুদিন পর ধানমন্ডির লেকে মিলল মরদেহ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গত রোববার সন্ধ্যায় ধানমন্ডি যাবেন বলে বেরিয়েছিলেন জাবেদ আহমেদ (৫১) নামের এক ব্যক্তি। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশ তাঁর সর্বশেষ অবস্থান পেয়েছিল কলাবাগানে। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি লেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ধানমন্ডি থানার পুলিশ বলছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল আসে। ধানমন্ডি লেকে এক ব্যক্তির লাশ ভাসছে বলে জানানো হয়। এই খবর পেয়ে ধানমন্ডির ১০ নম্বর সড়কের একটি হোটেলের পেছনের সেতুর নিচ থেকে
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo










