বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারগাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত, আহত ১
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় বাসের চাপায় ২ নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দারুসসালাম থানার উপপরিদর্শক এসআই দিরাজ নন্দি জানান, সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাস স্টেশন এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে (বগুড়া-ঢাকা) চাঁদনি পরিবহনের বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই নারী নিহত হয়। আহত হন একজন। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune





