রাতে নিখোঁজ, সকালে অন্য গ্রামের বাড়ির ছাদে পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি বাড়ির ছাদ থেকে এক ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের মোল্যার মাঠের পাশের একটি বাড়ির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির নাম আজিবার শেখ (৪০)। তিনি লোহাগড়ার সিংগা গ্রামের বাসিন্দা। তিনি ভ্যানে করে কাঠ টানার কাজ করতেন। পাশাপাশি যাত্রী পরিবহনও করতেন। আজিবারের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে আজিবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। অন্য দিন রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
রাতে নিখোঁজ, সকালে অন্য গ্রামের বাড়ির ছাদে পাওয়া গেল ভ্যানচালকের মরদেহ