ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে আসা হুমকি সাধারণ ধরনের, নাকি নির্দিষ্ট কোনো স্থাপনা বা লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে—তা খতিয়ে দেখছেন মার্কিন কর্মকর্তারা।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি করে বিমান সরাল যুক্তরাষ্ট্র