বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকাররায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের পর পালিয়ে যাওয়ার সময় ইমন হোসেন নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধাওয়া করে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মণ্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ ঘটনা ঘটে। আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কেরোয়া
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq






