এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করে ফেসবুকে এক বিস্ফোরক বার্তা দিয়েছেন। তার বিরুদ্ধে নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাবে তিনি মন্তব্য করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার নামে এরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন।

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন