বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারএকদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে একদিনে তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, তিন বিভাগের তিন জেলায় পূজামণ্ডপ পরিদর্শন করবেন সরকারপ্রধান। সকালে প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন তিনি। পূজামণ্ডপগুলোতে পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune








