সংক্ষিপ্ত সফরে প্রাপ্তি অনেক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ক্রীড়া প্রতিবেদক বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংক্ষিপ্ত যাত্রাবিরতির অংশ হিসেবে মরক্কো থেকে ভুটান যাওয়ার পথে দুপুর ১২টায় হজরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুগামী সরাসরি কোনো ফ্লাইট না থাকায় ট্রানজিট পয়েন্ট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন ফিফা প্রধান। তার এই অবস্থান একেবারেই স্বল্পসময়ের জন্য হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগে থেকেই তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর যাবতীয় প্রস্তুতি সেরে রেখেছিল।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta