বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারখুলনায় পুলিশের পাহারায় খোলার ১৩ দিনের মাথায় ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
চাঁদার দাবিতে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের পাহারায় খুলে দেওয়া হয়েছিল খুলনার টুটপাড়া এলাকার চয়নিকা ফার্মেসি। তবে চালুর ১৩ দিনের মাথায় আজ শুক্রবার ফার্মেসিটির সামনে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান (৩৩) গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছে ফার্মেসিটি। আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে খুলনা শহরের টুটপাড়া সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জারিফুজ্জামানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি ফার্মেসির মালিক
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo






