বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব | আমার দেশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)–এর গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারতের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। শনিবার দেশটিতে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এ প্রতিবাদ জানানো হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার বেদিয়ান সেক্টরে সীমান্তের কাছে গুলিতে আজমত রাসুল শাহ ও মোহসিন জাট্ট নিহত এবং আরও একজন আহত হন। পাকিস্তানের দাবি, নিহত ও আহতরা নিরস্ত্র ছিলেন এবং সীমান্ত পার হওয়ার চেষ্টা না করলেও তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
বিএসএফের গুলিতে ২ পাকিস্তানি নিহতের ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব | আমার দেশ