বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারআজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১২৩ একিউআই স্কোর নিয়ে তালিকার ১৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকার বাতাসের মান বর্তমানে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রকাশিত তথ্য অনুযায়ী, লাহোরের বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৯৭। ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ২০২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মিসরের কায়রো।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin


