ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সমীকরণ মেলানোর লক্ষ্য সামনে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ ঢাকা টেস্ট মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। চোটের কারণে ওইদিন আর অনুশীলন করতে দেখা যায়নি তাকে। আজ ঢাকা টেস্টের একাদশে নেই অভিজ্ঞ এই ব্যাটার। তবে সেটা চোটের কারণে নাকি একাদশ সাজানোর সুবিধার কথা চিন্তা করে, জানা যায়নি। মুশফিকের জায়গায় মিডল অর্ডার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন তাওহীদ

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
ইনজুরিতে মুশফিক একাদশে নেই, ব্যাটিংয়ে বাংলাদেশ