গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি ও চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে এসব হিসাবের লেনদেনের তথ্য যাচাই শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ। ব্যাংক হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতারাও রয়েছেন। গোয়েন্দা সূত্র

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
গোপালগঞ্জে নাশকতায় অর্থায়নের অভিযোগ, ৯৭ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ