বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo


