বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকাররূপপুর থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত প্রস্তুতি
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চলছে চূড়ান্ত ধাপের প্রস্তুতি। এরই মধ্যে সেফটি ভালভের কারিগরি ত্রুটির সমাধান করা হয়েছে। ইউনিট-১ চালুর আগে এই অর্জন গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। আজ (শুক্রবার) দুপুরের মধ্যে প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জ্বালানি তথা ইউরেনিয়াম দেশে আসবে বলেও বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র জানায়, সেফটি ভালভে ১৬ মেগাপ্যাসকেল (এমপিএ) উচ্চ-চাপ পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরবর্তী ধাপে প্রায় ১৮ এমপিএ চাপে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin




