স্বামীকে হত্যার পর ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

একই খবর টি সংবাদমাধ্যমে

পারিবারিক কলহের জের ধরে রাজধানীর সবুজবাগে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ঘাতক নারী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সবুজবাগের নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে রেহেনা আক্তার (৪০) নামের ওই নারীকে আটক করে পুলিশ। নিহত স্বামীর নাম মাহফুজুর রহমান (৪০)। পুলিশ ও ৯৯৯ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করেন রেহেনা আক্তার। তিনি কল সেন্টারে

সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh