বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৩৭৯ জন আটক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
কুমিল্লায় চতুর্থ দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে নগরের আলোচিত কিশোর গ্যাং ‘র’ (আরএডব্লিউ)-এর অন্যতম সদস্য রিফাতসহ ৩৭৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা ও কিশোর বয়সী বখাটেদের উৎপাত আছে, এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায়
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo








