বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবাংলা কিউআরে টাকা পাঠানো যাবে ‘পারসোনাল অ্যাকাউন্টে’
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আগামী নভেম্বর থেকে বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তির (পিটুপি) মধ্যে সরাসরি টাকা লেনদেন করা যাবে। অর্থাৎ একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে অথবা সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করে টাকা পাঠাতে পারবেন। একইসঙ্গে বাংলা কিউআর ব্যবহারে লেনদেনের খরচ কমানোর পাশাপাশি গ্রাহক ও ব্যবসায়ীদের উৎসাহিত করতে নতুন প্রণোদনা ব্যবস্থা চালু করছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল ১ অক্টোবর থেকে বাংলা কিউআরভিত্তিক লেনদেনে মার্চেন্টদের অর্থ তাৎক্ষণিকভাবে তাদের হিসাবে জমা হবে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune








