মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ পাবনা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা কমিটির সভাপতি আবদুল ওহাবসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে জেলা শহরের আবদুল হামিদ সড়কের ইন্দিরা মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, তাঁরা শহরে নাশকতা সৃষ্টি ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে শহরে নাশকতার পরিকল্পনা নিয়ে একটি মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। গোপন

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ পাবনা আওয়ামী লীগের সভাপতিসহ আটক ১৫