আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

আগামী ২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতরে মোট পাঁচ দিন এবং ঈদুল আজহায় মোট ছয় দিন ছুটি থাকবে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে ঈদের আগে দুই দিন ও পরে দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতরে টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি