হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

হরমুজ প্রণালিতে নৌবাহিনীর পুঁতে রাখা মাইনে আঘাত পেয়ে একটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। এতে জাহাজটির যাত্রা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। বিজ্ঞাপন ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে নৌবাহিনীর বিবৃতির বরাতে বলা হয়, হরমুজ প্রণালির পূর্বদিকে ঝুঁকিপূর্ণ এলাকায় চলাচলের সময় একটি ‘নিয়ম লঙ্ঘনকারী’ তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পায়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটি তার শনাক্তকরণ ও নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল