হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দেশে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল—এ সময়ের মধ্যে এ রোগে ৯ জনের প্রাণ গেল। দুই মাসের মধ্যে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে চলতি নভেম্বর মাসের প্রথম ২২ দিনে হামের উপসর্গে মারা গেছে ৯৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) রোববারের তথ্য অনুযায়ী, মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
হামে দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যু