ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

প্রায় চার ঘণ্টা অবরোধের পর নারায়ণগঞ্জের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছেড়েছেন পোশাকশ্রমিকেরা। অবরোধ প্রত্যাহারের পর শুরু হয়েছে যানবাহন চলাচল। আজ সোমবার বিকেল চারটার দিকে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয়। এর আগে দুপুর ১২টা থেকে নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁরা সড়কে অগ্নিসংযোগও করেন। শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যানবাহন চলাচল

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু