শিয়ালের টানাটানিতে বের হওয়া লাশের পরিচয় মিলল স্যান্ডেল-ঘড়ি দেখে

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠের সড়কের পাশে খড়ের নিচ থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা তরুণের মরদেহের পরিচয় মিলেছে। মরদেহের পাশে পড়ে থাকা স্যান্ডেল ও হাতঘড়ি দেখে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। নিহত তরুণের নাম রাজা হোসেন (২৫)। তিনি উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমাম আলীর ছেলে। গত সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন রাজা হোসেন। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ওই যুবককে হত্যার

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
শিয়ালের টানাটানিতে বের হওয়া লাশের পরিচয় মিলল স্যান্ডেল-ঘড়ি দেখে