ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, আরও তিন জেলায় যানবাহনে আগুন

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

গাজীপুর, ফরিদপুর, বগুড়া ও মানিকগঞ্জে পৃথক ঘটনায় যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্যাডেলচালিত ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ফরিদপুরে আগুন দেওয়া বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন (৬০) ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। গাজীপুরের কালিয়াকৈরে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে, মানিকগঞ্জে একটি বাসে এবং বগুড়ার শেরপুরে একটি প্যাডেলচালিত ভ্যানে আগুন দেওয়া হয়। এতে যানবাহনগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং সড়কে চলাচলকারী চালক

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় চালকের মৃত্যু, আরও তিন জেলায় যানবাহনে আগুন