বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারতুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬, আহত ১৩
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
তুরস্কের পশ্চিমাঞ্চলের একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে পশ্চিম তুরস্কের ইজমির শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস কারখানায় এ বিস্ফোরণ ঘটে। ইজমিরের গভর্নর জানিয়েছেন, কারখানাটির একটি বয়লার পরিবর্তনের কাজ চলার সময় ওপরের একটি ক্রেন বড় শিল্প চুল্লির ওপর পড়ে যায়।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq





