পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেপ্তার

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দিনাজপুরের পার্বতীপুরে নিজের পকেট খরচের টাকা জোগাড় করতে চার মাস বয়সী আপন ভাগ্নেকে এক মানবপাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মামা জিয়ারুল ইসলামকে (২১) গ্রেপ্তারের পর বিক্রি হওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মা-বাবার কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে জিয়ারুলকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার জিয়ারুল ইসলাম পার্বতীপুর উপজেলার চন্দ্রপুর হাফেজপাড়া এলাকার মনোয়ার ইসলামের ছেলে।

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
পকেট খরচের জন্য ৪ মাসের ভাগ্নেকে বিক্রি, মামা গ্রেপ্তার