ফিলিপিন্সে ফেরিতে আগুন: পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৬ জন

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন ফিলিপিন্সে একটি যাত্রীবাহী ফেরিতে আগুন লেগে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮৭ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। এমভি জুন অ্যাস্টার নামের ফেরিটি পর্যটনকেন্দ্র করোনের কাছাকাছি পৌঁছানোর সময় এতে আগুন ধরে যায়। পর্যটনকেন্দ্র করোন ফিলিপিন্সের পালাওয়ান প্রদেশে অবস্থিত। কোস্টগার্ড জানিয়েছে, ফেরিটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে মোট ১৩৪ জন ছিলেন। এদের মাঝে যাত্রী ১১৭ জন। এখন পর্যন্ত ৪৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: BBC Bangla
ফিলিপিন্সে ফেরিতে আগুন: পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৬ জন