বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারনারায়ণগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকায় নিজের ফার্মেসি বন্ধ করে বাসায় ফেরার পথে তিনি হামলার শিকার হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত জহির ফকির (৪৫) আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। তিনি মুন্সিগঞ্জে বসবাস করতেন এবং সোনারগাঁয়ের চরকিশোরগঞ্জ এলাকায় একটি ফার্মেসি চালাতেন। চরকিশোরগঞ্জ এলাকাটি মুন্সিগঞ্জের কাছাকাছি। জহির প্রায়ই আমাকে বলতেন, তাঁকে মেরে
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo








