৮ কেজির কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায়

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে আট কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে মাছটি ‘কালো দাতিনা’ নামে পরিচিত। গতকাল সোমবার দিবাগত রাতে এফবি মিম ট্রলারের জেলে সিদ্দিকুর রহমান বঙ্গোপসাগরে জাল ফেলেন। জালে অন্যান্য মাছের সঙ্গে কালো পোয়া মাছটিও ধরা পড়ে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মাছটি কলাপাড়া উপজেলার আলীপুর মৎস্যবন্দরের মেসার্স সাগর ফিস আড়তে আনা হয়। সেখানে খোলাবাজারে ডাকের মাধ্যমে প্রতি কেজি পাঁচ হাজার টাকা দরে মাছটি ৪০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
৮ কেজির কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায়