বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবাংলাদেশের আরেকটি সিরিজের সূচী প্রকাশ, খেলা কবে?
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ সময় পার করছে বাংলাদেশ। এই ধারা অব্যাহত রাখতে পারলে সুযোগ আছে ফাইনাল খেলারও। সেজন্য অবশ্য বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে ঘরের মাঠের সিরিজগুলোর দিকে। চলতি বছরই যার একটিতে মাঠে নামবে বাংলাদেশ। আতিথ্য দেবে ওয়েস্ট ইন্ডিজকে। আগামী অক্টোবর মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ২৮ অক্টোবর শুরু হবে প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh






