বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারপদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যান চলাচল বন্ধ, স্থবির মোংলা বন্দর
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতায় পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সব রুটের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। গোপালগঞ্জ থেকে কাশিয়ানি পর্যন্ত মোংলা-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও অগ্নিসংযোগসহ বিশৃঙ্খল পরিস্থিতির কারণে পরিবহন মালিক সমিতি নিরাপত্তা ঝুঁকির কারণে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে রুট দিয়ে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq










