বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারসরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন জামায়াত আমির: মামুনুল হক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সরকারপ্রধানের ডাকে ঐক্যের বিষয়ে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির শফিকুর রহমান। এরপর সরকার গণভোটকে উপেক্ষা করার মনোভাব থেকে সরে আসবে বলে আশা করে ১১–দলীয় ঐক্য। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এ কথা বলেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণের লক্ষ্যে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo












