ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

একই খবর টি সংবাদমাধ্যমে

ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানি যত কম ব্যবহার করা যাবে, পরিবেশের জন্য ততই ভালো হবে। পুকুর, জলাশয় ও বৃষ্টির পানি ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী — সব সূত্র | বাঙ্গি নিউজ