উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও পানি ঢুকে পড়েছে বসতবাড়িতে। পানিতে তলিয়ে গেছে আমবাগানসহ ফসলের মাঠ। এতে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, পদ্মার পানি বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকায় পানি ঢুকছে। এরই মধ্যে পাঁকা ইউনিয়নসহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকার অন্তত পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি দ্রুত কমে না এলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত