বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘বিপজ্জনক’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ঢাকার বাতাস ক্রমেই দূষিত হয়ে উঠছে। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে আজ মঙ্গলবার সকালে বায়ুদূষণে প্রথম স্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। সকাল সাড়ে ৮টায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়ায় ৩৩৬-এ। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের হিসাবে, এই মাত্রার দূষণ ‘বিপজ্জনক’। চলতি মৌসুমে ঢাকার বাতাসের মান এতটা খারাপ আর হয়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, সামনের দিনগুলোতে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার পরেই রয়েছে ভারতের কলকাতা। শহরটির একিউআই ২৬৬।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘বিপজ্জনক’