সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ৪১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে ৭ জন নারীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত রাজধানী সানার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ। চ্যানেলটি হুথি গোষ্ঠী নিয়ন্ত্রিত। গতকাল শুক্রবার সৌদি বিমান বাহিনী এ হামলা চালিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আল-মাসিরাহ’র প্রতিবেদনে। তবে ইয়েমেনের কোন কোন এলাকায় বোমা-বর্ষণ করা হয়েছে— তা উল্লেখ করা হয়নি। নিহত এবং আহতের

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত, দাবি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর