জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীকে ঠেকাল যুক্তরাজ্য-ফ্রান্স?

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক লানা নুসেইবাহর প্রার্থিতায় কার্যত ভেটো দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। সুদানে চলমান সংঘাতে নৃশংসতার সঙ্গে আমিরাতের সংশ্লিষ্টতার অভিযোগের কারণে তার প্রার্থিতা নিয়ে আপত্তি জানিয়েছে দেশ দু’টি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নবম দফার অনানুষ্ঠানিক ভোটাভুটিতেও কোনও প্রার্থী চূড়ান্ত সমর্থন পাননি। ফলে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচন নিয়ে অচলাবস্থা অব্যাহত

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীকে ঠেকাল যুক্তরাজ্য-ফ্রান্স?