বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বিমানবন্দর সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়ক ও আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বিমানবন্দর থেকে আজমপুর পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকেরা। একপর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করেন। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কয়েক দিন ধরে চলা

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
বেতন বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের বিমানবন্দর সড়ক অবরোধ