বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকার‘বরিশল’ নামে নতুন উপজেলায় আপত্তি, ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ–অবরোধ
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। আজ রোববার সকাল সাতটা থেকে সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা পর এ বিষয়ে আলোচনার আশ্বাসে বেলা ১১টা ২০ মিনিটে লোকজন অবরোধ তুলে নেন। তবে সমাধানের জন্য তিন দিনের আলটিমেটাম দিয়েছেন তাঁরা। অবরোধের কারণে ট্রেন ও যান চলাচল বন্ধ ছিল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo










