বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমমতার হাতছাড়া জোড়াফুল
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
আনন্দবাজার পত্রিকা পশ্চিমবঙ্গে দীর্ঘ ২৮ বছর পর জোড়াফুল প্রতীক ছাড়াই ভোটে লড়তে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই শিবির। দলীয় প্রতীক ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের মধ্যে আপাতত কোনো পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেয়নি ভারতের নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর আসনে বিধানসভার উপনির্বাচন হবে। এর আগে বৃহস্পতিবার রাতে কমিশন জানায়, উপনির্বাচনে তৃণমূলের কোনো পক্ষই জোড়াফুল প্রতীক ব্যবহার করতে পারবে না। পাশাপাশি ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটিও ব্যবহার করা যাবে না।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta












