আগুনে পুড়লো পুলিশ হেফাজতে থাকা বাসটি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার পাশে পুলিশ হেফাজতে রাখা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আগুন লেগে পুড়ে গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর-খুলনা ( এন ৭) মহাসড়কে থানার সামনের খোলা মাঠে রাখা বাসটিতে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, রাত ১০টা ২৭ মিনিটে বাসে আগুন লাগার খবর পান তিনি। ঘটনাস্থলে গিয়ে বাসটিতে দাউ দাউ করে আগুন

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
আগুনে পুড়লো পুলিশ হেফাজতে থাকা বাসটি