গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে প্রিটোরিয়াসের বিশ্বরেকর্ড

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের রেকর্ড মানেই যেন এক অসম্ভব উচ্চতা। সেই উচ্চতাই এবার টপকে গেলেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। ঘরোয়া টি-টোয়েন্টিতে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন ২০ বছর বয়সী এই ব্যাটার। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেন প্রিটোরিয়াস। তার ইনিংসে ছিল ১৩টি ছক্কা ও ১৫টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে টাইটানস ৩ উইকেটে ২৬৭

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune