ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

আফগানিস্তান ও পাকিস্তানের বিভিন্ন অংশে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার গভীর রাতে এ কম্পন অনুভূত হয় দুই দেশের একাধিক প্রদেশে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে। আফগান সম্প্রচারমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়, ভূমিকম্পে কাবুল, নানগারহারসহ আশপাশের কয়েকটি প্রদেশ কেঁপে ওঠে। তবে আফগানিস্তানে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ২ বলে রেকর্ড করেছে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ