পল্লবীতে পার্কিং করা বাসে আগুন

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাজধানীর পল্লবীতে পার্কিং করা অবস্থায় ‘মধুমতী পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবীর মিরপুর-১১ নম্বরের বিহারি মিল্লাত ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পল্লবী সেকশন-১১, ব্লক-বি, লাইন-৭ এলাকায় রাস্তার পাশে পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
পল্লবীতে পার্কিং করা বাসে আগুন