বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নাটোর যাওয়ার পথে রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন ছাত্রীকে পেলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার সকালে সফরসঙ্গীদের নিয়ে কলেজে পৌঁছে বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি দেখে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা কোথায়, তা জানতে চান তিনি। পরিদর্শনকালে একটি শ্রেণিকক্ষে একজন ছাত্রীকে দেখতে পেয়ে এক নারী শিক্ষকের কাছে মন্ত্রী জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়?’

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
বিড়ালদহ কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে পেলেন মাত্র একজন ছাত্রী