বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারপ্রেমের টানে বরিশালে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল অ্যাপের মাধ্যমে দীর্ঘ দেড় বছরের প্রেমের সম্পর্কের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার এক তরুণীকে বিয়ে করেছেন জিয়াং (৩৫) নামের এক চীনা যুবক। তিনি চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। আর কনে জান্নাতুল ইসলাম ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে। ভিন্ন সংস্কৃতির এই প্রেমের বিয়ে এবং গ্রামীণ আয়োজনে বৌভাতের অনুষ্ঠান স্থানীয় এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq




